ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

ধর্ষককে শায়েস্তা করবে জুতা, স্কুল ছাত্রীর অভিনব আবিষ্কার

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৯:২৩, ১৫ ডিসেম্বর ২০২২
ধর্ষককে শায়েস্তা করবে জুতা, স্কুল ছাত্রীর অভিনব আবিষ্কার
ছবি: সংগৃহীত

সারা পৃথিবীতেই ধর্ষণ, শ্লীলতাহানীর মতো ঘটনা বাড়ছেই। কিন্তু কীভাবে এই ধরনের ঘটনা আটকানো যায়, তা নিয়ে গবেষণা কম হচ্ছে না। এমন পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে অভিনব এক আবিষ্কার করে ফেলল দশম শ্রেণির এক ছাত্রী।

ভারতের কর্ণাটকের এক স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করেন বিজয়লক্ষ্মী বিরাদার। জানা গেছে, গত তিন বছর ধরে একমন কিছু যন্ত্র তিনি তৈরি করার চেষ্টা করছিলেন, যা নারীদের নিরাপত্তা বাড়াতে পারে। আর সেই লক্ষ্যেই এই জুতা বানিয়েছেন তিনি। 

এই জুতোয় থাকছে ব্যাটারি। কেউ হেনস্থা করতে এলে, বিশেষ কায়দায় অন করে নেয়া যাবে, জুতার মধ্যে থাকা সুইচ। আর তার পরেই মোক্ষম আঘাত। জুতো দিয়ে ইলেকট্রিক শক দেওয়া যাবে হেনস্থাকারীকে। 

Advertisement

তবে এখানেই শেষ নয়। এই জুতায় থাকছে আরও একটি জিনিস। সেটি নারীদের নিরাপত্তা আরো নিশ্চিত করবে। এই জুতায় থাকছে জিপিএস ব্যবস্থাও। তাতে যিনি জুতাটি পরে আছেন, তিনি কোথায় রয়েছেন, তাও টের পাবেন তার বাড়ির লোকজন।

সব মিলিয়ে এই ধরনের জুতা জোড়া আগামী দিনে নারীদের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিজয়লক্ষ্মী। তার পরিবারও এই আবিষ্কারে খুব খুশি। তারাও জানিয়েছেন, আশপাশের পরিস্থিতি দেখে বিজয়লক্ষ্মী অনেক দিন ধরেই এমন কিছু বানাতে চাইছিলেন। শেষ পর্যন্ত সেই লক্ষ্যে সফল হলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!