মার্সিডিজ কোম্পানি ডেমলারের সাবেক প্রধান ডিটার সেচে ৩ বছর আগে কোম্পানির প্রধানের পদ থেকে অবসর নেন। বলা হয়, তিনি বিশ্বের সর্বোচ্চ পেনশনভোগী। ড্যাশ ভেল দুই বছর আগে তাদের রিপোর্টে বলেছিল, তিনি পেনশনভোগী হিসাবে প্রতিদিন প্রায় ৪ হাজার ২৫০ ইউরো, যা বাংলাদেশি টাকায় চার লাখ বিরানব্বই হাজার পাঁচশো এক টাকা।
ডেমলারের চেয়ারম্যান ডিটার সেচের বার্ষিক পেনশন প্যাকেজ ১০.৫ লাখ ইউরো। এই চুক্তিটি ২০১৭ সালে হয়েছিল। এছাড়াও, সেচে সংস্থার পরিচালকদের জন্য প্রতিষ্ঠিত পেনশন তহবিল থেকে মোটা অঙ্কের অর্থ পান।
.png)
তিনি ৬৯ বছর বয়সী। কিন্তু এখনো খুব সক্রিয়। ডেলমারের পদ ছাড়ার পর তিনি অনেক কোম্পানির বোর্ডের সঙ্গে জড়িত। তিনি অনেক জায়গায় পরামর্শদাতা, হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বেশ কিছু এনজিও-র সঙ্গেও কাজ করেন। জার্মানির বেশ কিছু ম্যাগাজিন জানিয়েছে, সেচে জার্মান কোম্পানিগুলোর ইতিহাসে সর্বোচ্চ পেনশনভোগী। এর আগে ভক্সওয়াগনের প্রাক্তন প্রধান মার্টিন উইন্টারকর্ন সর্বোচ্চ পেনশন পেতেন। যা প্রতিদিন ছিল প্রায় ৩১০০ ইউরো।
Daimler AG একটি জার্মান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। এটি বিশ্বের ১৩ তম বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক এবং দ্বিতীয় বৃহত্তম ট্রাক প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থা বাসও তৈরি করে। এটি ডেমলার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শাখার মাধ্যমে আর্থিক পরিষেবা প্রদান করে।
সূত্র: নিউজ বাংলা ১৮