পেশায় জেলের উচ্চপদস্থ কর্মী জ্যাক্সন ফিলির আদরের পোষ্য র্যাম্বো হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিল। শুরু হয় রক্তক্ষরণ। দেরি না করে সঙ্গে সঙ্গে র্যাম্বোকে নিয়ে চিকিৎসকের কাছে যান। শুরু হয় চিকিৎসা। ক্রমশ পোষ্যের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসার অর্থ জোগাতে হিমশিম খান ফিলি। এরইমধ্যে প্রায় ২০ হাজার পাউন্ড খরচ হয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় পঁচিশ লাখ একষট্টি হাজার চারশো একচল্লিশ টাকা।
ইতিমধ্যেই জ্যাক্সন সামাজিক মাধ্যমে র্যাম্বোর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার দুই বছর বয়সি পোষ্য র্যাম্বো কঠিন রোগে আক্রান্ত। আপনারা চাইলে ওর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করতে পারেন।’ ফিলির আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই। র্যাম্বোকে সুস্থ করে তুলতে সামর্থ্যমতো আর্থিক সাহায্য করেন অনেকেই। সবার চেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে র্যাম্বো। আগের চেয়ে ভালো আছে সে। র্যাম্বোর চিকিৎসার জন্য সাহায্য করলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন ফিলি। তিনি লিখলেন, ‘আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। র্যাম্বোর চিকিৎসার জন্য এগিয়ে এলেন যারা, তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এই অচেনা মানুষগুলো না থাকলে র্যাম্বোকে সুস্থ করে তুলতে পারতাম না।’
.png)
সূত্র: আনন্দবাজার