সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ অ্যাকাডেমির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্প্রতি আইপিএস হয়েছেন ঐশ্বর্য্য। অন্যদিকে চলতি মাসেই ডিরেক্টর জেনারেল অব অসম পুলিশ হন জ্ঞানেন্দ্র। এর আগে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের আইনশৃঙ্খলা বিভাগের স্পেশাল ডিজিপি ছিলেন। ডিজিপির দায়িত্ব নেয়ার পর গর্বিত জানেন্দ্র বলেছিলেন, ‘কামাখ্যা মায়ের আশীর্বাদে আসামের জনগণের সেবার সুযোগ কাজে লাগাতে চাই। এবার গর্বিত হলেন মেয়ের কৃতীত্বে। আমি বাক্যহারা। মেয়ের থেকে স্যালুট পেলাম। এদিনই সে আইপিএস হয়েছে।’
টুইটে লেখেন আসামের ডিজিপি জ্ঞানেন্দ্র। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বক্তব্য, এর চেয়ে সুন্দর দৃশ্য একজন বাবার জন্য আর হতেই পারে না। ঐশ্বর্য়ের ক্ষেত্রেও একই কথা বলা যায়। উল্লেখ্য, ভিডিওর পাশাপাশি বাবা-মেয়ের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
.png)
Words fail me. Received the salute from daughter @aishwarya_ips as she passed out of @svpnpahyd today. Picture courtesy @lrbishnoiips pic.twitter.com/aeHoj9msYG
— GP Singh (@gpsinghips) February 11, 2023
সূত্র: সংবাদ প্রতিদিন