অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি একটু মানবিকতা দেখানো এবং সেবার উদ্দেশ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছে হামদর্দ।
হামদর্দের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার কারিউল হাসনাত বলেন, ‘হামদর্দ একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের দুঃখ-বেদনা ও বিপদের সময়ে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করি। মঙ্গলবার (০৪ এপ্রিল বঙ্গবাজারে আগুন লেগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পবিত্র রমজান মাসে তাদের এমন বিপদের সময়ে আমরা ইফতার সামগ্রী বিতরণের চেষ্টা করছি। সেবার মানসিকতা থেকেই এমন উদ্যোগ।’
.png)
ইফতার সামগ্রীতে ছিলো হামদর্দের ১১৫ বছরের ঐতিহ্যবাহী রুজ আফজা শরবত। আর ট্র্যাডিশনাল ইফতারসামগ্রীর একটা প্যাকেট। তিনটি স্পট বসিয়ে ৫ হাজার মানুষের জন্য ইফতারির আয়োজন করেছে হামদর্দ।