ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

রাঙ্গামাটির খুব কাছেই বসবাস ১৯৯ সদস্যের পরিবারের

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ১৬ নভেম্বর ২০২৩
রাঙ্গামাটির খুব কাছেই বসবাস ১৯৯ সদস্যের পরিবারের
ছবি: সংগৃহীত

একান্নবর্তী বা যৌথ পরিবার তো অনেক দেখেছেন, কিন্তু রাঙ্গামাটির সীমান্ত ঘেঁষা মিজোরামের এই বাড়িটি দেখলে সব ধ্যান ধারণা বদলে যেতে পারে আপনার। পাঁচতলা দালানটিতে রুম আছে প্রায় ১০০। সেখানে বাস করে ১৯৯ জন। সবাই একই পরিবারের সদস্য।

ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামের বাকতাওয়াং গ্রামটিতে এই পরিবারের বাস। অনেকের মতে পৃথিবীর সবচেয়ে বড় পরিবার এটি। তারা সবাই মিলেমিশে থাকে একটি বাড়িতে। বিশাল পরিবারটির কর্তা ছিলেন জিওনা চানা। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস-সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালে ৭৬ বছর বয়সে মারা যান জিওনা চানা। তবে তার তৈরি করা অসাধারণ পারিবারিক কাঠামো রয়ে গেছে এখনো। 

এই বাড়িতে রয়েছে প্রায় ১০০টি ঘর। গৃহকর্তা জিওনা চানা এখন জীবিত নেই। তিনি রেখে গেছেন ৩৮ স্ত্রী, ৮৯ ছেলে-মেয়ে ও ৩৬ নাতি-নাতনিকে। বর্তমানে বাড়িটা হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ। এই বাড়ি দেখতে অনেক পর্যটকই আসেন বাকটাওয়াং গ্রামে।

Advertisement

শোনা যায়, জিওনা প্রথম বিয়ে করেছিলেন ১৭ বছর বয়সে। সেই থেকে শুরু, তারপর একের পর এক বিয়ে। এমনও শোনা যায়, তিনি নাকি একবার এক বছরে দশটা বিয়ে করেছিলেন। তার একটি নিজস্ব শোয়ার ঘর ছিল। আর স্ত্রীদের জন্য সেই ঘরের পাশেই একটি ডরমিটরি ছিল।

লোকমুখে কথিত আছে, সবসময় সাত-আট জন স্ত্রীকে তার আশপাশে রাখতেন গৃহকর্তা। বাড়ির সবার খাওয়ার জন্য রয়েছে একটা বিরাট ডাইনিং হল। সেটা ডাইনিং হল না বলে হোস্টেলের মেসের মতো বললেও চলে। সবাই একসঙ্গে বসে সেখানে খাওয়া-দাওয়া করে। এত বিরাট পরিবারের কর্তা হওয়ার পরেও ২০২১ সালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওনা বলেছিলেন, ‘তিনি পরিবার আরও বড় করতে চান।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!