ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]
ইতিহাসের এই দিনে

সম্রাট শাহজাহান আগ্রার সিংহাসনে বসেন

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০০:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সম্রাট শাহজাহান আগ্রার সিংহাসনে বসেন
ছবি: সংগৃহীত

আজ ০৪ ফেব্রুয়ারি (রোববার) ২০২৪ ইংরেজি। ২১ মাঘ, ১৪৩০ বাংলা। ২২ রজব, ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৫তম দিন আজ। বছরটি শেষ হতে আরো ৩৩০ (অধিবর্ষে ৩৩১) দিন বাকি রয়েছে।

ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি:

Advertisement

১৬২৮- সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৯৫২- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।
১৯৭২- বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
২০০৪- সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।

জন্ম:

১৯১৮- বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়।
১৯২১- ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ।
১৯২২- ভারতীয় কণ্ঠশিল্পী ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী।
১৯২৫- জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।
১৯৩৬- বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন।
১৯৮৬- বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

মৃত্যু:

১৯১২- বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক মনোমোহন বসু।
১৯৭৪- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।
১৯৭৪- বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অনাদিকুমার ঘোষদস্তিদার।
১৯৯০- ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবী।
১৯৯৮- ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষ।

দিবস:

বিশ্ব ক্যান্সার দিবস।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!