তাহলে উপায়? কীভাবে বুঝবেন আপনি যে খাবারটি খাচ্ছেন সেটি ভেজাল কিনা? ৭ জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে জানুন ভেজাল খাবার শনাক্ত করার উপায় কী?
ভেজাল খাবার বলতে বোঝায় নিম্নমানের পদার্থ যোগ করে খাবারের মধ্যে গুণগত মান কমিয়ে দেওয়া। এই সমস্ত খাবার শরীরকে আরো অসুস্থ করে তোলে। খাবারে ভেজালের মান বেশি থাকলে গ্যাসের সমস্যা থেকে ক্যানসার, সবকিছুই হতে পারে আপনার। তাই জেনে নিন কীভাবে বুঝবেন খাবারে ভেজাল মেশানো রয়েছে কিনা।
.png)
কীভাবে বুঝবেন খাবারে ভেজাল আছে কি না?
দুধ: পরীক্ষার জন্য ঢালু মসৃণ পৃষ্ঠের ওপর এক ফোঁটা দুধ ফেলুন। দুধ খাঁটি হলে তা সেখানে আটকে যাবে বা সাদা রঙের স্তর রেখে আস্তে আস্তে গড়াতে থাকবে। যদি ফোঁটা ফেলার সঙ্গে সঙ্গে গড়াতে থাকে, তবে ওই দুধে পানি রয়েছে। দুধে অনেক সময় সিনথেটিক উপাদান থাকতে পারে। গরম করার পর দুধে হলুদ রঙের চামড়ার মতো দেখা গেলে তাতে সিনথেটিক উপাদান রয়েছে।
মধু: খাঁটি মধু কিন্তু দাহ্য পদার্থ। ম্যাচের একটা কাঠি মধুতে ডুবিয়ে নিন। এবার এই কাঠি জ্বালাতে দেশলাই বাক্সের বারুদে ঘষে নিন। জ্বলে উঠলে মধু নিয়ে নিশ্চিত থাকতে পারেন। আর মধুতে ভেজাল থাকলে আগুন জ্বলবে না। খাঁটি মধুতে তাপ দিলে তা খুব দ্রুত ক্যারামেলের মতো হয়ে যাবে। এটা ফোমের মতো ফেনিল হবে না। কিন্তু ভেজাল মধু ক্যারামেলের মতো ফেটে ফেটে যাবে না। এতে কেবল বুদ্বুদ উঠবে।
আপেল: অনেক সময় বাজারে চকচকে আপেল দেখবেন। কিন্তু মনে রাখবেন, চকচক করলেই সোনা হয় না। এতে মোম থাকতে পারে। আপেলের ভেজাল পরীক্ষার জন্য একটি চাকু নিয়ে বা নখ দিয়ে আপেলের গায়ে আঁচড় দিন। যদি সাদা বস্তু পড়তে দেখেন, তবে তাতে মোম লাগানো নিশ্চিত হতে পারেন।