[ ফিচার ]
প্রিন্সেস ডায়ানাকে হারানোর দিন আজ, যেভাবে ঘটে ভয়াবহ সেই দুর্ঘটনা
প্রিন্সেস ডায়ানা। ছবি: সংগৃহীত
‘প্রিন্সেস অব ওয়েলস’ ছিলেন ডায়ানা। তবে প্রিন্সেস ডায়ানার আরেকটি উপাধি ছিল ‘দ্য পিপল’স প্রিন্সেস’। ‘সাধারণ মানুষের হৃদয়ের রাজকুমারী’ হিসেবেও পরিচিতি পান তিনি।
জুলাই ১, ১৯৬১। যুক্তরাজ্যের ব্রিটিশ রয়াল ফ্যামিলিতে এই কন্যার জন্ম। পরে সারা পৃথিবীতে তিনি হয়ে ওঠেন তুমুল জনপ্রিয় একজন প্রিন্সেস। ১৯৯৭ সালের আজকের এই দিনে, এক গাড়ি দুর্ঘটনায় সবাইকে চিরবিদায় জানিয়ে বিদায় নিলেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিসে যে গাড়িটিতে ডায়ানা ও দোদি ফায়েদ যাচ্ছিলেন, সেটির চালক ছিলেন হেনরি পল। মৃত্যুর সময় প্রিন্সেস ডায়ানার বয়স ছিল মাত্র ৩৬ বছর।
সেদিন, ফ্রান্সে ছুটি কাটাচ্ছিলেন ডায়না ও দোদি। মধ্যরাতে রিতজ প্যারিস হোটেল ছাড়েন তারা। গন্তব্য ছিল রু আর্সেন উসেতে দোদি ফায়েদের অ্যাপার্টমেন্ট।
.png)
তাদের লিমোজিন গাড়িটি হোটেল থেকে বেরোনোর পর থেকেই মোটরসাইকেলে চেপে পাপারাজ্জিদের একটি দল বেপরোয়াভাবে পিছু নেয়। তিন মিনিট পর চালক নিয়ন্ত্রণ হারান। পুন্ত দে লা’লমা সেতুর প্রবেশমুখে একটা পিলারে গিয়ে বিধ্বস্ত হয় গাড়িটি।
ডেইলি-বাংলাদেশ/কেবি/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!