চেনার উপায় কী?
কোন ইলিশ খেতে সুস্বাদু?
.png)
মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইলিশের বাস সমুদ্রে। প্রজননের সময় এরা নদীতে আসে। সমুদ্রের তুলনায় নদীতে খাবার বেশি। তাই এরা মোটাসোটা হয়ে ওঠে।
অন্যদিকে সমুদ্রে থাকা অবস্থায় ইলিশ কম সাঁতার কাটে। খাবারও কম খায়। তাই গায়ে চর্বি বেশি জমে না। নদীতে আসলে তাদের জীবনধারা অনেকটাই বদলে যায়। নদীর স্রোত ও নদীতে থাকা নানা প্রকারের খাবার খেয়ে এরা নাদুসনুদুস হয়ে ওঠে। তাই নদীর ইলিশ সুস্বাদু।
সাধারণত ইলিশ জাটকা থাকা অবস্থায় প্রাণিজ প্লাঙ্কটন ও উদ্ভিজ্জ প্লাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে। কিন্তু একটু বড় হলেই এটি উদ্ভিজ্জ প্লাঙ্কটনের ওপর নির্ভরশীল হয়। নদীতে শৈবালজাতীয় উদ্ভিজ্ঞ প্লাঙ্কটন প্রচুর মেলে। এসব খাওয়ার ফলে নদীর ইলিশের স্বাদ বেড়ে যায়।
তাজা ইলিশ চেনার উপায় কী?
তাজা ইলিশ খাওয়ার সুযোগ নগরবাসীর খুব একটা মেলে না। কিন্তু তারপরও বরফ দেওয়া ইলিশের ভিড়ে তাজা ইলিশ চিনে কিনলে স্বাদ পাওয়া যাবে ভালো। তাজা মাছের শরীর চকচকে দেখাবে। মাছের শরীরে পিচ্ছিল ভাব থাকবে। ইলিশ মাছ লোনা পানি থেকে ধরা হলে, মাছে লবণাক্ত গন্ধ থাকবে। মিঠা পানির হলে পানির মতো গন্ধ থাকবে।
তাজা ইলিশ মাছের চোখ স্বাভাবিক থাকবে এবং চোখ উজ্জ্বল দেখাবে। মাছের ফুলকায় লালচে ভাব থাকবে এবং ফুলকাটি পিচ্ছিল ও ভেজা দেখাবে। মাছের গায়ে চাপ দিলে স্পঞ্জ করে আবার স্বাভাবিক হয়ে যাবে।
অন্যদিকে অনেক দিনের পুরনো ইলিশ মাছে নিজস্ব সতেজতা, উজ্জ্বলতা ও চকচকে ভাব থাকবে না। এগুলোর গায়ে চাপ দিলে দেবে যাবে।