দুর্গাপূজা: কবে কোন পূজা পালিত হবে
হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা। দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়।
সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন অবধি পাঁচ দিন দুর্গোৎসব হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। মহালয়ার মাধ্যমে দুর্গা দেবীকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়েছে। এবার ৯ অক্টোবর ষষ্ঠী পূজায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা পেয়েছে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
শাস্ত্র অনুযায়ী, সপ্তমী রোববার বা সোমবারে হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবারে হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবারে হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবারে হলে দেবীর বাহন নৌকা। একইভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ।
.png)
দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবারে হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবারে হলে নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী।
২০২৪-এ শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট-
- মহা পঞ্চমী পালিত হবে ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার।
- মহাষষ্ঠী পালিত হবে আগামী ৯ অক্টোবর ২০২৪ বুধবার।
- মহাসপ্তমী পালিত হবে আগামী ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
- মহাষ্টমী পালিত হবে আগামী ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার।
- মহানবমী পালিত হবে আগামী ১২ অক্টোবর ২০২৪ শনিবার।
- বিজয়া দশমী পালিত হবে আগামী ১৩ অক্টোবর ২০২৪ রোববার।
২০২৪ সালে দেবী দুর্গার দোলায় আগমন এবং গজে গমন। এ বছর ১০ অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে। যার ফল ছত্রভঙ্গ। দোলায় দেবী আসা মানে খুব অশুভ বলে মনে করা হয়। এতে পৃথিবীর ওপর খুব খারাপ প্রভাব পড়ে। ১২ অক্টোবর শনিবার
রাত থেকে রোববার সকাল পর্যন্ত পড়েছে বিজয়া দশমী। তার মানে মা দুর্গা পুত্র-কন্যাসহ কৈলাসে ফিরবেন গজে বা হাতির পিঠে আসীন হয়ে। যা সমৃদ্ধির প্রতীক। গজ বা হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্যশ্যামলা হয়।