ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
ঘটনাবলী:
১৩৮০- সালের এই দিনে ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন।
১৩৮৪- সালের এই দিনে জাডউইগা পোলান্ডের রাজ্যভার গ্রহণ করেন।
১৮০১- সালের এই দিনে নিউ ইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৮২৪- সালের এই দিনে নিউ ইয়র্ক নগরীর ফিফথ এভিনিউ খুলে দেওয়া হয়।
১৮৬৯- সালের এই দিনে পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
১৯০৫- সালের এই দিনে স্বদেশি আন্দোলনের অনুপ্রেরণায় সরকারি বিদ্যাচর্চা বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে আশতোষ চৌধুরীর সভাপতিত্বে ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন’ স্থাপিত হয়।
১৯২৩- সালের এই দিনে অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়।
১৯৪৫- সালের এই দিনে ভিয়েতনামে ফ্রান্সের সেনাদের হামলা শুরুর মধ্য দিয়ে দেশটির জনগণের দীর্ঘ ও রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।
১৯৪৬- সালের এই দিনে বিশ্বে প্রথমবারের মত কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়।
১৯৯৩- সালের এই দিনে জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে।
.png)
জন্মগ্রহণ:
১৭৯৩- সালের এ দিনে জন্মগ্রহণ করেন ফ্রান্সিস ড্যানবি, আইরিশ চিত্রকর।
১৮৯০- সালের এ দিনে জন্মগ্রহণ করেন হেমেন্দ্রনাথ ঘোষ,ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক।
১৮৯৫- সালের এ দিনে জন্মগ্রহণ করেন চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।
১৮৯৬- সালের এ দিনে জন্মগ্রহণ করেন রনদা প্রসাদ সাহা, সমাজসেবক ও দানবীর।
১৯১৪- সালের এ দিনে জন্মগ্রহণ করেন কমলকুমার মজুমদার, বাঙালি সাহিত্যিক ও শিল্পী।
১৯২০- সালের এ দিনে জন্মগ্রহণ করেন সৌরীন্দ্র মিত্র, ভারতীয় বাঙালি রবীন্দ্রগবেষক ও প্রাবন্ধিক।
১৯২২- সালের এ দিনে জন্মগ্রহণ করেন জিন আম্ডাল, নরওয়েজীয়- মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট এবং হাইটেক উদ্যোক্তা।
১৯৩০- সালের এ দিনে জন্মগ্রহণ করেন মিহির সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সন্তরণবিদ, প্রথম ভারতীয় হিসাবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯৩০- সালের এ দিনে জন্মগ্রহণ করেন চিনুয়া আচেবে, নাইজেরিয়ার প্রখ্যাত সাহিত্যিক ও আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক।
১৯৪৫- সালের এ দিনে জন্মগ্রহণ করেন নরেন বিশ্বাস, গবেষক ও লেখক।
মৃত্যু:
১৮১২- সালের এ দিনে মৃত্যুবরণ করেন জন ওয়ালটার, ‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিষ্ঠাতা।
১৯৩৪- সালের এ দিনে মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি, বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ও ফকীহ।
১৯৮৬- সালের এ দিনে মৃত্যুবরণ করেন বিধায়ক ভট্টাচার্য, নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৯৬- সালের এ দিনে মৃত্যুবরণ করেন মাসুদ করিম, বাংলাদেশী গীতিকার।
২০১২- সালের এ দিনে মৃত্যুবরণ করেন সুভাষ দত্ত, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।
দিবস:
আন্তর্জাতিক সহনশীলতা দিবস।