ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

৩৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ড করলেন বাংলাদেশের সুমাইয়া

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ২৩ ডিসেম্বর ২০২৪
৩৭টি ভাত খেয়ে গিনেস রেকর্ড করলেন বাংলাদেশের সুমাইয়া
১ মিনিটে ৩৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন সুমাইয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশি তরুণী সুমাইয়া খান চপস্টিক দিয়ে ১ মিনিটে ৩৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাত খেয়ে রেকর্ড করেছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফেসবুক পেজে সুমাইয়ার ১ মিনিটে ৩৭টি ভাত খাওয়ার ভিডিওটি ১ লাখ ৭৮ হাজারের বেশি দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রতিবার কেবল ১টি করে ভাতের দানা মুখে তুলে খাচ্ছেন সুমাইয়া। কারণ চপস্টিকে একটির বেশি ভাত তুললেই রেকর্ড করার প্রয়াস বাতিল বলে গণ্য হবে।

চপস্টিক দিয়ে রামেন খেতে পটু। কারণ রামেন তার প্রিয় খাবার। এরপর কোরিয়ান সংস্কৃতিতে মুগ্ধ হয়ে একে একে সব খাবারই চপস্টিক দিয়ে খেতে শুরু করেন। কয়েক বছর ধরে চপস্টিক দিয়ে ভাতও খান।তবে চপস্টিক দিয়ে সবচেয়ে বেশি ভাত খাওয়ার রেকর্ড সম্পর্কে তাকে জানান তার এক সহকর্মী। তিনিই মূলত সুমাইয়াকে নতুন রেকর্ড গড়তে অনুপ্রাণিত করেন।

Advertisement

১ মিনিটে ৩৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন সুমাইয়া। ছবি: সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে সুমাইয়া বলেন, ‘কোরিয়ান সংস্কৃতি আমাকে খুবই টানে।তাই আমার সঙ্গে সব সময় চপস্টিক রাখি। এর পর থেকে প্রায় সব ধরনের খাবার খাই চপস্টিক দিয়ে। আর যেহেতু আমি বাংলাদেশি, তাই ভাত খাই প্রতিদিনই।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে পেরে সুমাইয়া খুব খুশি। তিনি বলেন, ‘এটা আসলেই দুর্দান্ত। আমি সম্মানিত, আনন্দিত।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!