[ স্বাস্থ্যকথা ]
জানেন কি, স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক হৃদরোগের ঝুঁকি কমায়!
ছবি: সংগৃহীত
সুস্থতা সবারই কাম্য। আজকাল হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু জানেন কি, এই রোগের ঝুঁকি কমাতে আপনার সহধর্মীই যথেষ্ট। নিজের হৃদয় ও হৃৎযন্ত্রকে সুস্থ রাখার মোক্ষম দাওয়াই জীবনসঙ্গীর সঙ্গে কথা বলা। গবেষণায় এই কথাই প্রমাণিত হয়েছে। তাই শত ব্যস্ততা ক্লান্তির মাঝেও স্ত্রীর সাথে কথা বলুন। স্ত্রীর সঙ্গে কথাবার্তা আপনার হৃৎযন্ত্রের সুস্থতা নিশ্চিত করবে। সঙ্গীর সঙ্গে ইতিবাচক কথাবার্তায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
গবেষণায় আরো জানা যায় ‘সঙ্গীর সাথে বেশি নেতিবাচক কথাবার্তার সঙ্গে পুরু ক্যারোটিড আর্টারির সম্পর্ক দেখা যায়। ক্যারোটিড অ্যার্টারি হচ্ছে রক্তনালি যা ঘাড় থেকে মস্তিষ্কে রক্ত পৌঁছে দেয়। পুরু ক্যারোটিডের সঙ্গে হৃৎযন্ত্রের নানা সমস্যার ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টিতে সম্পর্ক খুঁজে পাওয়া যায়। গবেষকেরা জানিয়েছেন, যারা স্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা খুব কম করেন তারা সাড়ে আট শতাংশ ক্ষেত্রে ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিতে থাকেন।
গবেষকেরা এই গবেষণার জন্য ২৮১ জন মধ্যবয়সী দম্পতির তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষকেরা দাবি করেছেন, আবেগ, শারীরিক সম্পর্ক প্রভৃতি বিষয়গুলোর সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত থাকে ইতিবাচক কথাবার্তা । এ বিষয়গুলো স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
.png)
ডেইলি বাংলাদেশ/এএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!