অল্পতেই হাঁপিয়ে ওঠা সহ ১০টি উপসর্গ দেখা দেয় কিডনি রোগে
কিডনি মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। যা ক্ষতিগ্রস্ত হলে মৃত্যু পর্যন্ত ঘটে। তাইতো কিডনির রোগকে ‘নিঃশব্দ ঘাতক’ বলা হয়। কিডনির রোগ হলে নির্দিষ্ট কোনো উপসর্গ দেখা দেয় না। কিছু বিশেষ বিশেষ লক্ষণে কিডনির রোগ শনাক্ত করা হয়ে থাকে।
তাই কিডনি রোগের লক্ষণগুলো জেনে রাখা খুব জরুরি। যাতে সঠিক সময়ে সতর্ক হওয়া যায়। আসুন জেনে নেয়া যাক তেমনই কয়েকটি উপসর্গ সম্পর্কে যেগুলো কিডনি রোগের আগাম ইঙ্গিত হতে পারে-
> পিঠের দিকে, কোমরের একটু উপরে যদি ঘন ঘন ব্যথা অনুভব করেন তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি।
> যদি আপনার হাত, পা বা পিঠের পেশিতে ঘন ঘন অস্বাভাবিক টান বা খিঁচুনি ধরছে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনির সমস্যা বা অসুখকের ক্ষেত্রেও এমনটা হতে পারে।
> যদি দেখেন গোড়ালি বা পায়ের পাতা হঠাৎই অস্বাভাবিক ফুলে যাচ্ছে, তাহলে অবশ্যই সতর্ক হন। কিডনির সমস্যা বা অসুখকের ক্ষেত্রেও এমনটা হতে পারে।
> কিডনির সমস্যা থাকলে একাধিকবার মূত্রথলিতে সংক্রমণ হতে পারে। এ ছাড়াও প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাও করতে পারে।
> রক্তচাপের দ্রুত ওঠাপড়া, অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হওয়ার পেছনেও লুকিয়ে থাকতে পারে কিডনির সমস্যা।
> কিডনির সমস্যায় ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। কিডনি ঠিক মতো কাজ না করলে রক্ত ভালোভাবে পরিশ্রুত হতে পারে না। তাই ঘুমের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।
> যদি দেখেন প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে, তাহলে অবশ্যই সতর্ক হন। কিডনি ঠিকভাবে কাজ না করলে অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত চলে আসতে পারে।
উল্লেখিত উপসর্গগুলো লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই মূত্র (ইউরিন) পরীক্ষা করিয়ে নেয়া প্রয়োজন। কোনো ত্রুটি থাকলে অবশ্যই নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।