তবে খাওয়াদাওয়ার দিকে নজর দিলে অনেক সমস্যার সমাধান হতে পারে। ক্যালশিয়াম, ভিটামিন ডি, আয়োডিনের মতো নানা পুষ্টিগুণ যদি ডায়েটে মজুত থাকে তাহলে থাউরয়েডের অনেক উপসর্গ কম হবে। সঙ্গে ঠিকমতো ওষুধ পড়লে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই পুষ্টিগুণগুলো পেতে পারেন কিছু ফল থেকে। জেনে নিন থাইরয়েড রোগীদের জন্য কোন ফলগুলো উপকারী-
কমলালেবু
.png)
ভিটামিন সি’তে ভরপুর কমলালেবু খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরোধশক্তি বাড়িয়ে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই ফল।
আপেল
রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে আপেল। তাই ওজন বাড়ার সুযোগও কমে। শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ বার করে থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিক মতো কাজ করতে সাহায্য করে আপেল।
আনারস
ভিটামিন বি, সি এবং ম্যাঙ্গানিজ রয়েছে আনারসে। থাইরয়েডের অনেক উপসর্গ কমাতে সাহায্য করে এই ফল। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেকটা কমে নিয়মিত আনারস খেলে।
বেরি
বেরি জাতীয় ফল দারুণ অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। জাম, স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। ডায়াবেটিস থাকলে বা ওজন কমানোর ক্ষেত্রে বেরি খুবই কার্যকর। হালকা খিদের সময়ে ফাস্ট ফুডের বদলে দই এবং বেরি খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর।