ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

চা পাতা নাকি গুঁড়া, কোনটি বেশি উপকারী?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২৪ অক্টোবর ২০২১
চা পাতা নাকি গুঁড়া, কোনটি বেশি উপকারী?
চা পাতা। ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোয়া উঠানো চা সহজেই শরীর ও মনকে চাঙা করে দেয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় এই চা। মানুষ তার পছন্দমতো রং চা কিংবা দুধ চা পান করে থাকেন। যারা রং চা খান, তারা সাধারণত দু’ধরনের চা কেনেন। পাতা চা, না হলে গুঁড়া চা। তবে যারা কড়া লিকার খেতে পছন্দ করেন তাদের পছন্দ গুঁড়া চা।

যারা চায়ের সুগন্ধ উপভোগ করতে চান, তারা পছন্দ করেন পাতা চা। কিন্তু এ দু’ধরনের চায়ের শরীরের ওপর প্রভাব কতটা? একটি কী অন্যটির চেয়ে বেশি উপকারী? কী বলছে বিজ্ঞান?

পাতা চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভন, পলিফেনলের মতো যৌগ থাকে। এর মধ্যে গুঁড়া চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভনের মাত্রা খুব কম। পলিফেনলের পরিমাণ পাতা চায়ের মতোই। বিজ্ঞান কিন্তু বলছে পাতা চা বেশি উপকারী। কেন পাতা চা বেশি উপকারী চলুন জেনে নেয়া যাক-

Advertisement

>> পাতা চা হৃদরোগের আশঙ্কা কমায়। গুঁড়া চায়ের এমন কোনো গুণ নেই।

>> গুঁড়া চা খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পাতা চা খেলে তার আশঙ্কা কম।

>> পাতা চা স্নায়ুকে আরাম দেয়। মন শান্ত করে। গুঁড়া চা খুব অল্প পরিমাণে হলেও স্নায়ুর উত্তেজনা বাড়িয়ে দেয়।

>> পাতা চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা গুঁড়া চায়ের চেয়ে অনেক বেশি। ফলে এটি শরীরকে বেশি মাত্রায় দূষণ মুক্ত করে।

>> পাতা চায়ে ট্যানিনের পরিমাণ তুলনায় কম থাকে। তাই ঘুম কমায় না এই চা। গুঁড়া চা বেশি পরিমাণে খেলে ঘুমের সমস্যা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!