দেখা যায়, সামান্য অসুস্থ হলেই দ্রুত সেরে ওঠার জন্য অনেকেই মুঠো মুঠো ওষুধ সেবন করেন। মাথায় রাখুন, যেকোনো অসুখ হলেই তা প্রথমে প্রাকৃতিকভাবে সারিয়ে তোলার চেষ্টা করুন। তেমনই একটি প্রাকৃতিক উপাদান হচ্ছে মধু। শীত আসতেই ভরসা রাখুন মধুতে।
শুধু সর্দি, কাশি থেকে বাঁচাতেই নয় বরং অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে এই উপাদান। শীতে মধুর উপকারিতা অনেক। তবে এ উপাদানের সবচেয়ে বড় গুণ হলো সর্দি-কাশি নিরাময় করে।
.png)
একইসঙ্গে গলা ব্যথাও দ্রুত সারায় মধু। প্রতিদিন সকালে নিয়ম করে তুলসি ও মধু খান, তাহলে আপনার ঠাণ্ডা লাগবেই না। আবার পুরোনো কাশিও সেরে যাবে। এছাড়া ঠাণ্ডা লেগে গলা খুসখুস করলে বা দীর্ঘদিনের কাশি থাকলেও ভরসা রাখতে পারেন মধুতে।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও মধু অনেক কার্যকরী। মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্টস শরীরের ইমিউন সিস্টেমকে ঠিক রাখে। স্মৃতিশক্তি ঠিক রাখতেও সাহায্য করে মধু। এর শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টস মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। ফলে স্মৃতিশক্তি ঠিক থাকে।