ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

শীত পড়তেই দাঁতের যন্ত্রণায় কাবু? এড়িয়ে চলুন চার খাবার

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:০৭, ২২ ডিসেম্বর ২০২১
শীত পড়তেই দাঁতের যন্ত্রণায় কাবু? এড়িয়ে চলুন চার খাবার
দাঁতের যন্ত্রণা থেকে মুক্তির উপায়। ছবি: সংগৃহীত

শীত পড়তেই শারীরিক নানান সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটি হচ্ছে অসহ্যকর দাঁতের যন্ত্রণা। তবে শীত হোক বা গ্রীষ্ম, দাঁতের যন্ত্রণা সব ঋতুতেই অত্যন্ত বেদনাদায়ক। তবে ঠাণ্ডা পড়লে যন্ত্রণা খানিক বাড়ে। অনেকেই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে ওষুধ খেয়ে থাকেন। কেউ কেউ আবার চিকিৎসকের শরণাপন্ন হন।

তবে এসব ছাড়াও শীতকালীন দাঁতের যন্ত্রণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার রয়েছে অন্যতম উপায়। সেতি হচ্ছে রোজের খাদ্য তালিকা থেকে কয়েকটি খাবার বাদ দেয়া। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

চকলেট

Advertisement

চকলেটে চিনির উপাদান বেশি থাকে। যারা মাঝেমাঝেই দাঁতে যন্ত্রণায় ভোগেন এই শীতে তারা চকলেট থেকে দূরে থাকুন। তবেই ব্যথা থেকে মুক্তি মিলেব।

আরো পড়ুন: লিভার সুস্থ রাখার দুর্দান্ত উপায়

ড্রাই ফ্রুটস

শরীরের সুস্থতায় ড্রাই ফ্রুটস অত্যন্ত উপকারী। তবে কিশমিশ, অ্যাপ্রিকট জাতীয় ড্রাই ফ্রুটগুলো দাঁতের জন্যে একেবারেই উপকারী নয়। এগুলোতে থাকা মিষ্টি ও আঠালো ভাব দাঁতের ক্ষতি করে।

বিভিন্ন ধরণের চিপস 

আলুর চিপস স্বাদের বদল ঘটালেও এতে থাকা ভরপুর স্টার্চ দাঁতের ক্ষতি করে। চিকিৎসকরা এমনিতেই চিপস খেতে বারণ করেন। বিশেষ করে শীতকালে দাঁত ভালো রাখতে দূরে থাকুন চিপ‌স থেকে। এর ফলে ব্যথা থেকেও মুক্ত থাকবেন। 

মিষ্টি জাতীয় খাবার

মিষ্টি জাতীয় খাবার থেকে তৈরি হওয়া অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। শুধু দাঁত নয়, মাড়ির জন্যেও অত্যন্ত ক্ষতিকর। তাই শীতকালের গুড়, পিঠা-পুলি, মিষ্টি কেক ইত্যাদি খাবারগুলো থেকে যথাসম্ভব দূরে থাকলে ব্যথা কম হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!