ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ভাত খেতে বসে পানি পান করা ঠিক নয় কেন? 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ১৮ জানুয়ারি ২০২২
ভাত খেতে বসে পানি পান করা ঠিক নয় কেন? 
পানি পান। ছবি: সংগৃহীত

সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে বলে থাকেন চিকিৎসকরা। পানি পানের রয়েছে বিশেষ কিছু উপকারিতা। পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করা, শরীরে অক্সিজেনের জোগান দেওয়ার মতো কাজ করে। ফলে নিয়ম করে প্রতিদিন পানি পান করা জরুরি।

তবে পানির সব গুণ পেতে হলে তা খেতে হবে ঠিকভাবে। কয়েকটি নিয়ম না মানলে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ফেললেও মিলবে না সুফল। বরং প্রাচীন চিকিৎসা শাস্ত্রের মতে, ভুল পদ্ধতিতে পানি খেলে উল্টো কুপ্রভাব পড়তে পারে শরীরের ওপর। সেক্ষেত্রে হতে পারে খাবার হজমে সমস্যা।

আরো পড়ুন: প্রতিদিন লেবু-পানি খেলে হতে পারে ভয়ানক ক্ষতি

Advertisement

প্রথমত কোনো ভারী খাবার খাওয়ার মাঝে পানি খেতে ‌একেবারেই নিষেধ করা হয়। এমনকি, খেতে বসার ঠিক আগে কিংবা খেয়ে উঠে সঙ্গে সঙ্গে পানি খেলেও হতে পারে হজমের সমস্যা। কারণ এ সময়ে শরীরে পানি ঢুকে গ্যাসট্রিক জ্যুসের সঙ্গে মিশে যেতে পারে। তার ফলে এর কাজের ক্ষমতা কমে গিয়ে খাবার হজম হতে বেশি সময় লাগতে পারে। তাই খুব তেষ্টা পেলেও হয় খাওয়ার ৩০ মিনিট আগে পানি খান, না হলে খাওয়ার আধা ঘণ্টা পর খান। একটু অপেক্ষা করুন। খাওয়ার মাঝে খুব গলা শুকিয়ে গেলে দু’-এক চুমুক পানি খেতে পারেন। এই সময়ে যদি হালকা গরম পানি খাওয়া যায়, তবে আরো ভালো। হজমে সাহায্য করে গরম পানি। শরীরও বেশি আর্দ্র থাকে এমন পানি খেলে।

অন্য সময়ও একেবারে ঢক ঢক করে পানি খেয়ে ফেললেও শরীরের জন্য ক্ষতি হতে পারে। পানি খেতে হবে ধীরে ধীরে। এক এক ঢোক নিয়ে সাবধানে খেতে হবে। ফলে কোনো বোতল থেকে সব পানি না খাওয়াই ভালো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!