আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এই বিষয়টি স্পষ্ট করলেন ডায়াবেটোলজিস্ট অসিতবরণ সাহা।
চিকিৎসক অসিতবরণ বলেন, 'ডায়াবেটিস রোগীর সঙ্গে রক্তদানের কিন্তু কোনো সম্পর্ক নেই। ডায়াবেটিস হয় শরীরে ইনসুলিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে। রক্তের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ যদি কম হয়, সেটাই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার এক মাত্র কারণ। যেটিকে আমরা টাইপ টু ডায়াবেটিস বলে থাকি। এর সঙ্গে তো আলাদা করে রক্তদানের কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। তবে কেউ যদি দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন, ডায়াবেটিসের কারণে যদি চোখ, রক্তজালিকা বা কিডনিতে কোনো প্রভাব পড়ে থাকে সেক্ষেত্রে রক্তদান না করাই শ্রেয়। এছাড়া ডায়াবেটিস থাকলে রক্তদান করার বাড়তি কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই।
.png)
আরো পড়ুন: বিপদ এড়াতে ফল খাওয়ার আগে মেনে চলুন কিছু নিয়ম
চিকিৎসকের পরামর্শ
বাড়তি সুরক্ষাবিধি বজায় রাখতে ডায়াবেটিস আক্রান্তরা রক্তদানের আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন-
>> রক্তদানের আগের রাতে পর্যাপ্ত ঘুম হওয়া জরুরি।
>> রক্তদানের আগে পর্যাপ্ত পানি পান করে নেয়া প্রয়োজন।
>> রক্ত দিতে যাওয়ার আগে পুষ্টিকর খাবার খেয়ে তবেই যান।
রক্তদানের পর যে বিষয়গুলো মাথায় রাখবেন-
>> সুষম ও পুষ্টিকর খাবার খান।
>> রক্তে শর্করার মাত্রা কিছুক্ষণ অন্তর মাপতে থাকুন।
>> রক্তদানের পর বেশ কিছু সপ্তাহ আয়রনযুক্ত খাবার বেশি করে খান। আয়রন সাপ্লিমেন্টও খেতে পারেন।
>> রক্তদানের পর যদি শারীরিক অসুস্থতা বোধ করেন, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
তবে, শুধু ডায়াবেটিস রোগী নন, যেকোনো রক্তদাতারই উপরের প্রত্যেকটি নিয়ম মেনে চলা উচিত।