নরম পানীয়
গরমে স্বস্তি পেতে অনেকেই ভরসা রাখেন বোতলবন্দি নরম পানীয়ে। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের পানীয়ে ফসফরিক অ্যাসিড থাকে। মাত্রাতিরিক্ত হারে এই ধরনের পানীয় খাওয়ার ফলে ফসফরিক অ্যাসিড শরীরে জমা হতে থাকে। এই অম্ল উপাদানটি হাড় ক্ষয়ের অন্যতম কারণ।
প্রাণীজ প্রোটিন
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রাণীজ প্রোটিন অপরিহার্য। পুষ্টিবিদরাও রোজের পাতে মাছ, মাংস, ডিম রাখতে বলেন। প্রয়োজনের অতিরিক্ত এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস কিন্তু হাড় ক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।
.png)
লবণ
শুধু উচ্চ রক্তচাপ নয়, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস কমাতে হবে। সরাসরি হাড়ের উপর প্রভাব ফেলা ছাড়াও লবণ কিন্তু ক্যালসিয়ামের পরিমাণও কমিয়ে দিতে পারে। তাই বেশি লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা বন্ধ করা প্রয়োজন। রান্নাতেও বেশি লবণ দেবেন না।
কফি
নিমেষে মাথার যন্ত্রণা কমাতে কফির ভূমিকা অনেকেই স্বীকার করেন। কিন্তু এতে থাকা ক্যাফিন হাড়ের সমস্যার কারণ হতে পারে। কম বয়সে হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে বেশি কফি না খাওয়াই ভালো।
সূত্র: আনন্দবাজার