ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

শরীরে ট্যাটু থাকলে কী রোগীকে রক্তদান করা যায়?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৫ নভেম্বর ২০২২
শরীরে ট্যাটু থাকলে কী রোগীকে রক্তদান করা যায়?
ছবি: অন্তর্জাল

শখ করে শরীরে ট্যাটু আঁকেন অনেকেই। এটি একেবারে আধুনিক বিষয় নয়, আগেও ট্যাটু আঁকার চল ছিল। তবে এটি উল্কি নামে পরিচিত ছিল। হিসাবেই পরিচিত ছিল এই ট্যাটু। বহুকাল ধরেই মানুষ নিজের শরীরে নানা উল্কি করেন। তবে বর্তমানে ট্যাটু সব থেকে বেশি হাল ফ্যাশন।

নারী-পুরুষ সবাই ট্যাটুতে মেতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ট্যাটু করা থাকলে কী রক্ত দান করা যায়? এ নিয়ে নানা মত আছে। জেনে নেওয়া যাক:

বিশেষজ্ঞরা বলেন, ট্যাটু সাধারণত নতুন নিডল ব্যবহার করেই করা উচিত। কিন্তু অনেক সময় এক নিডল দিয়েই অনেক মানুষকে ট্যাটু করা হয়ে থাকতে পারে। এমনটা হলে,রক্তের মাধ্যমে তিনটি রোগ শরীরে ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই মাথায় রাখতে হবে যেন নতুন নিডল দিয়েই ট্যাটু করা হয়। 

Advertisement

নিডল ব্যবহারের ফলে শরীরে যদি কোনো ধরণের সংক্রমণ দেখা দেয় তাহলে সতর্ক হওয়া দরকার। সংক্রমণের পর ভাইরাস বংশবৃদ্ধি করে- সেই সময়কে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড । অর্থাৎ ছয় মাসের মধ্যে কোনোভাবে একজন ব্যক্তি এইচআইভি, হেপাটাইটিস বি, কিংবা হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হলে এবং ঐ সময়ের মধ্যে রক্তপরীক্ষা করালেও রিপোর্ট নেগেটিভ আসতে পারে।

ফলে ট্যাটু করানোর ছয় মাসের মধ্যে কোনো ব্যক্তি রক্তদান করলে তার রক্ত দ্বারা অন্য সুস্থ ব্যক্তি কঠিন অসুখে সংক্রামিত হওয়ার ভয় থেকে যায়। তাই কম করে ছয় মাস একটু সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ছয় মাস পর আপনি নিজের ব্লাড টেস্ট করিয়ে নিশ্চিত হয়ে যেতে পারেন যে, শরীরে এই রোগগুলো ছড়ায়নি। তারপর ট্যাটু থাকলেও নিশ্চিন্তে রক্ত দিতে পারবেন। ট্যাটু করানোর সময় একটি বিল রাখুন। যা দেখে নির্ধারণ করা যায় যে আপনার ট্যাটুর বয়স ছয় মাস পার হয়েছে। অনেক সময় ট্যাটু থাকলে রক্ত নিতেও চায় না অনেকে। সেক্ষেত্রে এই বিল দেখিয়ে এবং রক্তের টেস্ট রিপোর্ট দেখালেই সমস্যার সমাধান হতে পারে।

সূত্র: এবিসি,নেট এবং নিউজ বাংলা ১৮

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!