[ স্বাস্থ্যকথা ]
শীতকালে কলা খেলে ঠান্ডা-কাশি বাড়ে, আসলেই কী ঠিক?
ছবি: অন্তর্জাল
শীতকালে সর্দি-কাশির প্রকোপ বেশি থাকে। একটি ধারণা প্রচলিত রয়েছে যে, কলা খেলে ঠান্ডা লাগে। সেজন্য শীতে অনেকেই কলা খান না এবং শিশুকেও কলা খেতে দেন না। আসলেই কী বিষয়টি সঠিক?
>> কলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। কলা শরীরে পানির অভাব পূরণ করে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করতে পারে। একটি কলায় উপস্থিত ১০০ ক্যালরি শরীরে শক্তি যোগায়।
>>স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, শীতে কলা খাওয়া যেতে পারে। এটি স্বাস্থ্যকর এবং শক্তিদায়ক। তবে শীতের রাতে কলা খাওয়া এড়িয়ে চলা উচিত।
.png)
>>চাইলে বিকেলে কলা খেতে পারেন। তবে যদি কোনো ব্যক্তি কাশি এবং সর্দি বা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হন তবে ভুল করেও কলা খাওয়া উচিত নয়, কারণ এটি শ্লেষ্মা বা কফের সংস্পর্শে এলে জ্বালা সৃষ্টি করে।
>>অ্যাজমা, নাকে পানি ঝরা, হাঁচি এসব সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কলা খেলে সমস্যা হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!