কুমড়ার বীজ: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী উপাদান কুমড়ার বীজে পাওয়া যায়। এতে রয়েছে আরজিনিন, যা অ্যামিনো অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইডের সম্ভার। গবেষণা অনুসারে, নাইট্রিক অ্যাসিড স্নায়ু শিথিল করে রক্তচাপ কমায়।
টমেটো: রক্তচাপ নিয়ন্ত্রণে টমেটোও খাওয়া যেতে পারে। এই সবজির মধ্যে রয়েছে লাইকোপিন, যা রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। এই সবজি হৃদরোগের ঝুঁকি এড়াতেও সাহায্য করে।
.png)
ডাল খান: গবেষণা অনুসারে রোজের ডায়েটে ডাল না থাকলে বিপির সমস্য়া হওয়ার আশঙ্কা বাড়ে। তাই আপনাকে অবশ্যই প্রতিদিন পাতে ডাল রাখতে হবে।
গাজর খান: হেঁসেলে গাজর থাকলেই আর চিন্তা নেই! কেন? এই সবজি খেলে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আসলে গাজরে যে ফেনোলিক যৌগ থাকে, তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
সূত্র: এই সময়