তীব্র গরমে সাধারণ মানুষের জনজীবন নাজেহাল হয়ে পড়ছে। চিকিৎসকরা বারবার বিভিন্নভাবে সাধারণ মানুষকে সতর্ক করছেন। সকাল দশটার মধ্যে বাইরের সব কাজ সেরে বাড়িতে চলে আসার পরামর্শ দিচ্ছেন। আবার বিকেল চারটার পর বাড়ি থেকে বের হতে বলছেন।
ঘনঘন পানি খেতে বলছেন, সঙ্গে পানি জাতীয় ফলমূল খাওয়া কথাও বলছেন। আর এইসব না মেনে আপনি আপনার নেশাকে সামাল দিতে না পেরে ঘনঘন গরম চায়ে চুমুক দিচ্ছেন? এতে আপনার শরীর কতটা ক্ষতি হচ্ছে ভাবতেও পারবেন না। এই ভুলেই আপনি পড়তে পারেন বিভিন্ন রোগ ব্যাধিতে।
.png)
ডা. চন্দ্রশেখর সরদার জানান, চায়ে আছে বিশেষ পরিমাণে ক্যাফিন নামক একটি উপাদান, যা শরীরের কয়েক গুণ অস্থিরতা বাড়িয়ে দেয়। তার সঙ্গে বাড়িয়ে দেয় অ্যাসিডিটি-বুক জ্বালা-টক ঢেকুর ওঠার সম্ভাবনা। তাই এই গরমে একদমই চা না খাওয়াই ভালো।
তবে আমাদের মধ্যে অনেকেরই চা-অন্তপ্রাণ। অনেকেই আবার দিনে দশ বারো কাপ চা খেয়ে ফেলেন। তাই তাদের উদ্দেশ্যে বলা, এই গরমে এক থেকে দু’বারের বেশি চা খাবেন না। তাই শরীর ঠিক রাখতে হলে অন্তত এই তীব্র গরমে কয়েকটা দিন চা একটু কম পান করুন। সুস্থ থাকবে আপনার শরীর।