পকেট ফোল্ডেবল স্মার্টফোন আনলো হুয়াওয়ে
অনেক আগে পকেট স্মার্টফোনের চল ছিল। আবারও সেই দিন চলে আসছে হুয়াওয়ের হাত ধরে। ‘হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোন’ নামের নতুন একটি মডেল নিয়ে হাজির হলো চীনা প্রতিষ্ঠানটি। এটি তাদের প্রথম ক্লামশেল ফোল্ডেবল ফোন।
হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোনে রয়েছে মাল্টি-ডাইমেনশনাল হিঞ্জ ডিজাইন, যা ক্রিজিং বাদ দিয়েই আনফোল্ড করতে পারে। এই ফোনে রয়েছে, একটি ৬.৯ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০Hz এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০Hz। এই মেন ডিসপ্লে আসলে ফুল HD এবং তার রেজোলিউশন ২৭৯০X১১৮৮ পিক্সেলস।
ক্রিস্টাল হোয়াইট এবং অবসিডিয়ান ব্ল্যাক – এই দুই কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আপাতত চীনের মার্কেটে নিয়ে আসা হয়েছে ফোনটি। এছাড়াও এই ফোনের একটি বিশেষ প্রিমিয়াম এডিশন তৈরি করেছে কোম্পানি, যার ডিজাইন করেছে আইরিস ভ্যান হারপেন। এই প্রিমিয়াম এডিশনে রয়েছে গোল্ড ফিনিশ ও তার সঙ্গে ফ্লোয়িং প্যাটার্ন।
.png)
এই লেটেস্ট পকেট ফোল্ডেবল স্মার্টফোনের ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। ফোনটির প্রিমিয়াম মডেল অর্থাৎ ১২জিবি র্যাম ও ৫১২জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৪৮ হাজার টাকা।
আন্তর্জাতিক বাজারে এই ফোন কবে নাগাদ লঞ্চ হবে এবং তার দাম কী হবে, তা এখনও জানায়নি হুয়াওয়ে।