ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মেসেঞ্জারে স্ক্রিনশট নিলেই জানা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২২
মেসেঞ্জারে স্ক্রিনশট নিলেই জানা যাবে
ফাইল ছবি

ফেসবুক মেসেঞ্জার নিয়ে অভিযোগের শেষ নেই। মূলত তথ্য নিরাপত্তার বিষয়েই মেসেঞ্জারকে বার বার কাঠগড়ায় দাঁড় করানো হয়। এবার এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও স্ক্রিনশট নোটিফিকেশনসহ বেশ কিছু চমকপ্রদ ফিচার আনছে মেটা।

বৃহস্পতিবার রাতে মার্ক জাকারবার্গ বলেন, “আমরা জানি, ব্যবহারকারীরা চান তাদের বার্তা ও তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিজেকে প্রকাশ করার জায়গা। সেকারণেই আমরা মেসেঞ্জারে  এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সঙ্গে আরো কিছু উন্নত সুযোগ-সুবিধা যোগ করতে যাচ্ছি যা ব্যবহারকারীরা এরই মধ্যে পছন্দ করেছেন।”

গত বছর ফেসবুক চালু করেছিল ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস অর্থাৎ বার্তা পড়ে ফেলার পরই সেটা মুছে যাবে। মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতাধীন ছিল। নতুন করে ফেসবুক যে সুবিধাটা এনেছে তা হলো, এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের কেউ যদি স্ক্রিনশট তুলে রাখে তাহলে বার্তা প্রেরক সেটা জানতে পারবে।

Advertisement

ফেসবুক কর্তৃপক্ষ মনে করে, এই সুবিধা চালু হবার ফলে বার্তা আদানপ্রদানকারীরা আরো নিরাপদ অনুভব করবে। মেসেঞ্জারের ভ্যানিশ মোড এর ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে।

এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাটের জন্য ভেরিফায়েড ব্যাজও নিয়ে এসেছে ফেসবুক। এরফলে পরিচয়ধারী ব্যক্তির আসল অ্যাকাউন্ট চিহ্নিত করা এবং অর্থবহ যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!