তবে অনেক মেসেজের মধ্যে এই প্রয়োজনীয় মেসেজ হারিয়ে ফেলার বিষয়টা এড়ানোর জন্য উপায় রয়েছে। তার জন্য আপনাকে সাহায্য করবে ‘পিন টু টপ’ ফিচার। একসঙ্গে তিনটি চ্যাটবক্স ‘পিন টু টপ’ পজিশনে রাখা সম্ভব। তিনটির বেশি চ্যাট ‘পিন টু টপ’ করা যায় না।
কীভাবে হোয়াটসঅ্যাপের কোনও চ্যাটকে ‘পিন টু টপ’ অর্থাৎ একদম উপরে তুলে আনবেন দেখুন-
.png)
স্টেপ ১- প্রথমে আপনার অ্যানড্রয়েড কিংবা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন এবং চটজলদি বেছে নিন কোন চ্যাটগুলোকে পিন টু টপ করতে চান।
স্টেপ ২- যে চ্যাটটি আপনি পিন টু টপ করতে চান যান সেই চ্যাটবক্স না খুলেই তার উপর ট্যাপ করুন। এর ফলে দেখবেন স্ক্রিনের উপরের দিকে পিনের মতো একটা আইকন দেখা যাবে।
স্টেপ ৩- এই পিনের মতো দেখতে আইকনে ক্লিক করলেই ওই নির্দিষ্ট চ্যাট পিন টু টপ হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবের ক্ষেত্রেও চ্যাট ‘পিন টু টপ’ করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যে চ্যাটটি আপনি ‘পিন টু টপ’ করতে চান, তার উপর কারসার নিয়ে গেলে ডানদিকে একটি নিম্নমুখী অ্যারো চিহ্ন দেখতে পাবেন। সেটার উপর ক্লিক করলে ‘পিন চ্যাট’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার ওই নির্দিষ্ট চ্যাটটি ‘পিন টু টপ’ হয়ে যাবে।