বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানায়, হঠাৎ করেই শুক্রবার টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন মাস্ক।
মাস্ক নিজেই শুক্রবার এক টুইট বার্তায় লেখেন, স্প্যাম/জাল অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশ এরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে এমন হিসাব সমর্থন করে টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
.png)
এদিকে মাস্কের এ ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২০ শতাংশ কমেছে। এ ব্যাপারের টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি মাসের শুরুতে কোম্পানিটি ধারণা করেছিল ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টগুলো দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের ৫ শতাংশ এরও কম প্রতিনিধিত্ব করে।
তখন কোম্পানিটি আরো জানিয়েছিল, মাস্কের সঙ্গে চুক্তিটি বন্ধ না হওয়া পর্যন্ত তারা বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন। যার মধ্যে বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করতে থাকবে কি-না, সেই ঝুঁকিও ছিল।
এর আগে, এপ্রিল মাসের শেষের দিকে মার্কিন ধনকুবের মাস্কের কাছেই ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।