ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে টিম অ্যাটলাস

ওয়ার্ল্ড রোবোটিক চ্যাম্পিয়নশিপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ১৭ আগস্ট ২০২২
বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে টিম অ্যাটলাস
ছবিতে টিম অ্যাটলাসের সদস্যরা

‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (AICRA)’ এবং ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় টেকনোক্সিয়ান ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২২ সংগঠিত হতে চলেছে।

চলতি বছরের প্রতিযোগিতায় কয়েকটি ভিন্ন অংশ থাকবে। এই বছরে টেকনোক্সিয়ান বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য টিম অ্যাটলাসকে আমন্ত্রণ জানিয়েছে। টিম অ্যাটলাস দুটি ভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করবে। যেমন- রোবো রেস চ্যালেঞ্জের ও ফাস্টেস্ট লাইন ফলোয়ার।

টিম অ্যাটলাস জানিয়েছে, ২০১৯ সালে ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপে টিম অ্যাটলাস প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক দল হিসেবে অংশগ্রহণ করে এবং আমাদের ডিজাইন করা রোবটটি বাংলাদেশকে ১৩তম স্থানে নিয়ে আসতে সক্ষম হয়। আমরা ২৫০টিরও বেশি দলের সঙ্গে কাজ করে সেই জায়গায় আনতে সক্ষম হয়। এবারের প্রতিযোগিতায় অ্যাটলাস নতুন বিশ্ব রোবোটিক্স চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দিকে নজর দিচ্ছে। রোবটগুলোর জন্য নতুন আপডেট করা বৈশিষ্ট্যগুলি নিয়ে টিম অ্যাটলাস এই প্রতিযোগিতায় একটি ভালো অবস্থান পাওয়ার আশা করছে।

Advertisement

টিম অ্যাটলাসের সদস্যরা হলেন, সানি জুবায়ের, মীর তানজিদ আহমেদ, মীর সাজিদ হাসান, মাহতাব নেওয়াজ, সিফাত তন্ময়, কাজী মো. মুহাইমিন-উল-ইসলাম মাহি, এস.এম. তৌফিকুনবি, ওয়ালিউল ইসলাম নোহান, মো. ফাহিম শাহরিয়ার, মো. তামজিদ মাহমুদ তালিব, রেজা আবদুল্লাহ, মো. আধাম ওয়াহিদ, মীর সাদিয়া আফরিন।

এছাড়া ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২-এ টিম অ্যাটলাসের তত্ত্বাবধানে রয়েছে, ভেনাস আইটি লিমিটেড, স্ট্রাটেজিক ও কমিউনিকেশনস পার্টনার, লুমেক্সথ্রিসিক্সটি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!