ঠিক কী কী ফিচার থাকছে পিক্সেল সেভেন সিরিজে তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ফিচারের বিষয়টি অনেকটা চমক হিসেবেই গোপন রেখেছে গুগল। এদিকে, পরবর্তী প্রজন্মের গুগলের টেনসর জি টু চিপ থাকছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
পিক্সেল সেভেন সিরিজের ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি গুগল। আগের মডেল পিক্সেল সিক্সের দাম ছিল ৫৯৯ ডলার। আর সিক্স প্রোর দাম ছিল ৮৯৯ ডলার। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপলের স্মার্টফোনগুলোর তুলনায় এই দাম তুলনামূলক কম।
.png)
এছাড়া অ্যান্ড্রয়েডপ্রেমীদের জন্যও পিক্সেল সেভেনে থাকছে নানা চমক। কারণ আগস্টে বাজারে আসা অ্যান্ড্রয়েডের সবশেষ ভার্সন অ্যান্ড্রয়েড থারটিন অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে। ফলে পিক্সেল সেভেন হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সবচেয়ে সেরা ফোন।
পিক্সেল সেভেন ও সেভেন প্রোর মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেলই থাকতে পারে। পাশাপাশি সেভেন মডেলে ৮ জিবি র্যাম ও প্রো মডেলে ১২ জিবি র্যাম থাকতে পারে।
কোম্পানির কর্তৃপক্ষ সম্প্রতি ঘোষণা করেছে যে, পিক্সেল সেভেন সিরিজের জন্য নির্ভরযোগ্য বায়োমেট্রিক্সকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে তারা মনে করছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফটওয়্যার অপ্টিমাইজেশন প্রবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে।
সূত্র: অ্যান্ড্রয়েডথিয়োরিটি.কম