ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

নাম পরিবর্তনের ইঙ্গিত আইফোনের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২২
নাম পরিবর্তনের ইঙ্গিত আইফোনের
আইফোন ১৪ প্রো- ফাইল ফটো

আগামী বছর বাজারে আসা আইফোনের সিরিজে নামের ধারায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ব্লুমবার্গে দেওয়া মার্ক গুরম্যানের একটি রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫-তে ‘প্রো ম্যাক্স’ এর বদলে ‘আলট্রা’ যোগ হতে পারে।

নামের এই পরিবর্তন থেকে ধারণা করা যাচ্ছে, ২০২০ সালে আইফোন ১২-এর ডিজাইনের যে ধারাবাহিকতা চলে আসছে, তাতে একটি বড় রকমের পরিবর্তন আসতে পারে।

গুরম্যানের ধারণা অনুযায়ী, আগামীর সেই আইফোনে থাকবে ইউএসবি টাইপ-সি সহ বড় রকমের পরিবর্তন।

Advertisement

এনগেজেট জানায়, আইফোনের ধারাবাহিকতায় বিগত কয়েক বছর হলো ব্র্যান্ডিংয়ের একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আগের আইফোনে দেখা যেতো- প্রতি দুই বছরে একটা করে পরিবর্তন আসছে। এখানে সাশ্রয়ী মডেলকে ‘এস’ হিসেবে অভিহিত করা হয়।

২০১৯ সালে মডেলের নামকরণে যোগ করা হয় আভিজাত্যের ছোঁয়া। সে বছর প্রতিষ্ঠানটি ‘প্রো’ এবং ‘প্রো ম্যাক্স’ চালু করে। সিরিজ দুটি ব্যবহার করা হয় সবচেয়ে উঁচুমানের মডেলে। এর পরে যোগ করা হয় প্লাস ব্র্যান্ডিংয়ের। তবে এই প্লাস ২০১৭ সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রো ম্যাক্স থেকে আলট্রায় উন্নীত হওয়াতে আরো একটি বিষয় বোঝা যায় যে, অ্যাপল ওয়াচের সারিতেও আলট্রা মডেল আসতে পারে।

এগুলো ছাড়াও গুরম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ অ্যাপলের আরো নতুন কিছু পণ্য বাজারে আসতে পারে। এর মধ্যে রয়েছে- নতুন ম্যাক মিনি, ম্যাকবুক প্রো এবং আইপ্যাড প্রো। তবে এই নতুন পণ্যগুলোতে ধারাবাহিক কিছু আপডেট ছাড়া নতুন কিছু থাকবে না।

গুরম্যান মন্তব্য করেন, অ্যাপল নতুন নতুন প্রেস রিলিজ তৈরির মাধ্যমে বিশ্বকে তার অবস্থান জানিয়ে আসছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!