চাকরি হারাতে পারেন টুইটারের ৩৭ হাজার কর্মী!
টুইটারকে নিয়ে ফের নতুন সিদ্ধান্ত এলন মাস্কের। এবার সম্ভবত কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন তিনি। যে খবর ছড়িয়ে পড়তেই চিন্তার মেঘ ঘনিয়েছে সবার মুখে।
মূলত টুইটারের খরচে কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। জানা যাচ্ছে টুইটারের কর্মীসংখ্যা অর্ধেক করে ফেলতে চাইছেন তিনি আর তার এই সিদ্ধান্তে প্রায় ৩৭ হাজার কর্মী চাকরি হারাতে পারেন!
সান ফ্রান্সিসকোর অফিসে কর্মরত অনেককেই আর কাজে না রাখার সিদ্ধান্ত নেয়া হতে পারে। যাদের চাকরি থাকবে না তাদের ৬০ দিনের বেতন দিয়ে দেওয়া হবে। এছাড়াও দায়িত্ব নিয়েই কর্মীদের ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার সিদ্ধান্ত বাতিল করে ওয়ার্ক ফ্রম অফিসের সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।
.png)
৪৪০০ কোটি টাকার বিনিময়ে টেসলা ও স্পেস এক্স সংস্থার প্রতিষ্ঠাতা তথা কর্ণধার এলন মাস্ক টুইটার কিনেছেন, আর সেই খরচ পোষাতেই এবার সম্ভবত কোপ আসতে চলেছে কর্মীদের ওপরে। উল্লেখ্য শুধু কর্মী সংকোচনই নয়, এবার টুইটারে ব্যবহারের ক্ষেত্রে পয়সা খরচেরও সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। এবার থেকে প্রোফাইলে ব্লু টিকের জন্য প্রতি মাসে ৮ ডলার খরচ করতে হবে।