একটি ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি আপাতত আইওএসে বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। আগামী বছর থেকে এটি বড় পরিসরে চালু হবে।
ডব্লিউএবিটাইনফোতে চলতি মাসের শুরুর দিকে এ বিষয়ে প্রথম কিছু তথ্য আসে। যদিও কিছু অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ-সহ আরও কিছু অ্যাপকে পিকচার-ইন-পিকচার মোডে আনা যায়। তবে আইওএস ১৪তে এই অপশনটি নেই।
.png)
এছাড়া আরও নতুন কিছু ছোটখাটো পরিবর্তন আসবে। যেমন- কথা বলার সময় একটি তরঙ্গের ফর্ম আসবে, যখন ব্যবহারকারী ক্যামেরা বন্ধ করে কথা বলবে। আবার কেউ কলে অংশ নিলে এটি ব্যানার নোটিফিকেশন আসবে।