ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

গুগল ম্যাপ আনলো নতুন সুবিধা, এখনই দেখে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ২৮ ডিসেম্বর ২০২২
গুগল ম্যাপ আনলো নতুন সুবিধা, এখনই দেখে নিন
ছবি: সংগৃহীত

নতুন একটি সুবিধা সংযোজন করেছে গুগল ম্যাপ। ফলে স্মার্টফোন থেকে দ্রুত গন্তব্য খুঁজে বের করা ও সেখানে পৌঁছানো সম্ভব হবে।

মনে করা যাক, আপনার গুগল কন্টাক্ট লিস্টে কিছু নম্বর সেভ করা আছে। আপনি যদি এসব নম্বরের সঙ্গে তাদের ঠিকানা যুক্ত করে দেন, তাহলে গুগল ম্যাপে গিয়ে নতুন করে আর ঠিকানা লিখতে হবে না। শুধু সার্চ অপশনে তাদের নাম লিখলেই গুগল ম্যাপ তাদের ঠিকানা প্রদর্শন করবে। ফলে দ্রুত সময়ের মধ্যে গন্তব্য খুঁজে পাওয়া যাবে। 

চলুন, জেনে নেয়া যাক কীভাবে গুগল কন্টাক্ট লিস্টের নম্বর ব্যবহার করে গুগল ম্যাপ থেকে এ সুবিধা পাওয়া যাবে-
 
১. প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ ওপেন করুন।
২. এরপর সার্চ অপশনে গিয়ে ট্যাব করুন।

Advertisement

৩. সেখানে অ্যাড্রেস অপশনে ক্লিক করুন

৪. লেবেল নামের একটি অপশন আসবে। সেখানে ক্লিক করুন।

৫. আপনার গুগল কন্টাক্ট লিস্ট থেকে যেকোনো একটি নাম লিখুন। তাহলেই আপনার গন্তব্য প্রদর্শিত হবে।

৬. তবে কোনো নম্বরের সঙ্গে অ্যাড্রেস যুক্ত না থাকলে এখান থেকে অ্যাড্রেস যুক্ত করে নিতে পারবেন।  সেক্ষেত্রে ক্রিয়েট কন্টাক্ট অপশনে ক্লিক করতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!