ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ইন্টারনেট বিক্রি: অবৈধ এজেন্টের বিরুদ্ধে বিটিআরসির নির্দেশনা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ৬ জানুয়ারি ২০২৩
ইন্টারনেট বিক্রি: অবৈধ এজেন্টের বিরুদ্ধে বিটিআরসির নির্দেশনা
বিটিআরসির লোগো- ফাইল ফটো

অবৈধ এজেন্টের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পুনরায় বিক্রি না করতে আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি লাইসেন্সধারী ইন্টারনেট পরিষেবা প্রদানকারী অনেক প্রতিষ্ঠান পুনরায় ইন্টারনেট বিক্রির জন্য অবৈধ এজেন্ট নিয়োগ করছে। যা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১, আইএসপি লাইসেন্সিং নির্দেশিকা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালাকে লঙ্ঘিত করছে।

Advertisement

এ ধরনের অবৈধ এজেন্টের মাধ্যমে ইন্টারনেট বিক্রি না করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বিটিআরসি জানায়, এ কাজের সাথে জড়িত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানায় সংস্থাটি। একই সঙ্গে প্রতারণা থেকে বাঁচতে অবৈধ এজেন্ট থেকে ইন্টারনেট সংযোগ গ্রহণ না করতেও অনুরোধ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!