[ তথ্য প্রযুক্তি ]
হোয়াটসঅ্যাপে একবারে শেয়ার করা যাবে শতাধিক ফাইল
ছবি: অন্তর্জাল
অ্যান্ড্রয়েডের জন্য নতুন তিনটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে আছে ক্যাপশন দেওয়া, সাবজেক্ট ও বিবরণ দেওয়া এবং একসঙ্গে শতাধিক ফাইল শেয়ার করার সুবিধা।
যারা গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করবেন, তারাই এইসব সুবিধা পাবেন। এর আগে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ফাইল শেয়ার করা যেত। এখন যেকোনো চ্যাটে শতাধিক ফাইল একসাথে শেয়ার করা যাবে।
এখন ব্যবহারকারীরা ক্যাপশন দিতে পারবে, নিজেদের বর্ণনা দিতে পারবে। অনেকেই এখন একসঙ্গে পুরো অ্যালবাম শেয়ার করতে পারবে।
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!