ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

নিলামে প্রথম আইফোন বিক্রি হলো ৬৭ লাখ টাকায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
নিলামে প্রথম আইফোন বিক্রি হলো ৬৭ লাখ টাকায়
ছবি: সংগৃহীত

২০০৭ সালে প্রযুক্তি বিশ্ব প্রথম আইফোন দেখেছিল। অ্যাপলের তৈরি প্রথম প্রজন্মের এই ফোন সম্প্রতি নিলামে উঠেছিল। সেখানে ৬৩ হাজার ৩৫৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ ৮৩ হাজার টাকা) দামে বিক্রি হয়েছে ফোনটি, যা আসল দামের ১০০ গুণেরও বেশি।

যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান এলসিজি অকশনস জানিয়েছে, আইফোনের প্রথম-সংস্করণটি এটি। যেটি বাক্সে রাখা ছিল, যা কখনই খোলা হয়নি। ২০০৭ সালে ফোনটির দাম ছিল ৫৯৯ ডলার।

এই অব্যবহৃত আইফোনটির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করেছিল এলসিজি অকশনস। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে ৬৩ হাজার ৩৫৬ ডলারে বিক্রি হয়েছে আইফোনটি।

Advertisement

সাড়ে তিন ইঞ্চি পর্দার আইফোনটিতে ২ মেগাপিক্সেল ক্যামেরাসহ আট গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। এটির কোনো অ্যাপ স্টোর নেই এবং এটি টু-জি নেটওয়ার্কে চলে।

২০০৭ সালে আইফোনটি উপহার পেয়েছিলেন কসমেটিক ট্যাটু শিল্পী ক্যারেন গ্রিন। প্রায় ১৫ বছর আগে উপহার পেলেও এত দিন আইফোনের মোড়ক না খুলে সযত্নে সংগ্রহে রেখেছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!