টিকটকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্লাটফর্মটি জানিয়েছে, এ নতুন ‘টেক্সট অনলি পোস্ট’ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মনোভাব প্রকাশ করার আরও একটি উপায় পেয়েছে।
নতুন এ ফিচার যোগ হওয়ায় সামাজিক মাধ্যমটি এখন তার ব্যবহারকারীদের মনোভাব প্রকাশের জন্য ৩টি ফিচার দিচ্ছে। ফলে এ প্লাটফর্মটিতে ছবি পোস্ট করার পাশাপাশি ভিডিও বা টেক্সটও পোস্ট করা যাবে। এখন থেকে ব্যবহারকারীরা অন্যান্য টিকটক ব্যবহারকারীর পোস্টের প্রতিক্রিয়া প্রকাশের সময় তাদের পোস্টে সাউন্ড, লোকেশন বা অবস্থান এবং গান যুক্ত করতে পারবেন।
.png)
সোমবার এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, এ ফিচারগুলো আনা হয়েছে যাতে ব্যবহারকারীরা যে কোনো বিষয়ে ভিডিও ও ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে আরো সক্রিয়ভাবে যোগাযোগ করতে পারেন।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের সঙ্গে টেক্কা দিতে নতুন মিউজিক স্ট্রিমিং পরিষেবা চালুর ঘোষণা দিয়েছিল টিকটক। কয়েক সপ্তাহ আগে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স ব্রাজিল ও ইন্দোনেশিয়ায় টিকটক মিউজিক নামে একটি নতুন মিউজিক স্ট্রিমিং পরিষেবা চালু করে। এদিকে, গত সপ্তাহে সিঙ্গাপুর, মেক্সিকো ও অস্ট্রেলিয়ায় এ পরিষেবার একটি বেটা সংস্করণও আনা হয়।