ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ইনস্টাগ্রামে আসছে আকর্ষণীয় ৩ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ২২ অক্টোবর ২০২৩
ইনস্টাগ্রামে আসছে আকর্ষণীয় ৩ ফিচার
ফাইল ছবি

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে নতুন তিনটি আকর্ষণীয় ফিচার আসছে। ফিচারগুলোর মধ্যে রয়েছে জন্মদিন, অডিও ও সেলফি নোট এবং স্টোরিতে একাধিক লিস্ট যুক্তের সুবিধা। মেটা এ ফিচারগুলোর প্রিভিউ দেখেছে এবং শিগগিরই এগুলোর পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে।

তরুণদের আকৃষ্ট করতে এবং ব্যবহারকারী বাড়াতে নতুন এসব ফিচার চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। জন্মদিনের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধু বা অনুসারীদের জন্মদিন কবে, তা জানতে পারবে। বন্ধুদের সঙ্গে আপডেট শেয়ার করার জন্য তরুণ প্রজন্মের কাছে নোট খুবই জনপ্রিয়।

ইনস্টাগ্রাম সেটিকে আরো সহজ ও উপভোগ্য করতে অডিও ও সেলফি ভিডিও নোট ফিচার চালু করছে। যার মাধ্যমে ভয়েস রেকর্ডিং এবং ছোট ভিডিও ক্যাপচার করে শেয়ার করা যাবে। স্টোরিতে একাধিক লিস্ট ফিচারের মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধুদের বাইরেও তালিকা করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!