এক রিপোর্টে ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ) জানিয়েছে, ঐ সব ছবি শেয়ার করছে বিকৃত মানসিকতার অপরাধীরা।
এআই সিস্টেমের সহায়তায় সাধারণ কয়েকটি নির্দেশনা দিয়েই যে এ ধরনের ছবি তৈরি করা যাচ্ছে সে বিষয়ে সচেতনতা বাড়াতে চাচ্ছে আইডাব্লিউএফ। রিপোর্টে তারা আরো জানায়, ডার্ক ওয়েবের একটি ফোরামে ১১ হাজার ১০৮টি ছবি পেয়েছে, যেগুলো এআই জেনারেটেড। এ ছাড়া ডার্ক ওয়েবে ৫০১টি ছবি খুঁজে পান গবেষকরা। এসব ছবিতে থাকা শিশুরা একসময় বাস্তবে যৌন নিগ্রহের শিকার হয়েছে।
.png)
ইমেজ জেনারেশন সিস্টেম পাবলিক ডোমেইনে চলে আসায় এর অপব্যবহার বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল আইডাব্লিউএফ। সংস্থাটির প্রধান নির্বাহী সুজি হারগ্রিভস বলেন, ‘আমাদের আশঙ্কাই সত্যি হলো’।
সূত্র: বিবিসি