ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

এবার ঘর সাজাবে এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:০৬, ৯ নভেম্বর ২০২৩
এবার ঘর সাজাবে এআই
ছবি: অন্তর্জাল

সারাদিন কর্মব্যস্ততা শেষে মানুষ স্বস্তি পেতে আপন নীড়ে ফেরে। তাই নিজের ঘরটা যদি থাকে সাজানো-গোছানো, তাহলে মনটা হয়ে যায় ফুরফুরে।

আর তাই নিজের ঘরকে সাজাতে-গোছাতে ও পরিপাটি  রাখতে আমাদেরকে পরিকল্পনা করতে হয়। আমাদের ঘরটিকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য অনেক সময় ইন্টেরিয়র ডিজাইনারের দ্বারস্থ হতে হয়। তবে এখন আর ইন্টেরিয়র ডিজাইনারের দ্বারস্থ হতে হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আপনার ঘর সাজিয়ে দেবে।

https://www.roomgpt.io/dream এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যেকোনো রুমকে রি-ডিজাইন করা সম্ভব। মনে করুন আপনি  আপনার রুমকে সাজাতে চান কিন্তু কীভাবে সাজাবেন বা বিভিন্ন জিনিস কোথায় রাখবেন সেটি বুঝতে পারছেন না। রুমের একটি ফটো তুলে এই সাইটে আপলোড করলে ওয়েবসাইট নিজেই আপনার রুমকে সুন্দরভাবে সাজিয়ে দেবে। তারপর আপনি নিজে থেকেই মতো  আপনার রুমকে সাজিয়ে নিতে পারেন।

Advertisement

তবে শুধু একটি ডিজাইন নয়, এই ওয়েবসাইট  একাধিক ডিজাইন আপনাকে দেখিয়ে দেবে। তো আর দেরি কেন? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের  মাধ্যমে আপনি আপনার ঘর সাজান মনের মতো করে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!