[ তথ্য প্রযুক্তি ]
ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইলের মূল্য নির্ধারণ করতে হবে: বিটিআরসি
ভোল্টি সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন’ বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো, মহিউদ্দিন আহমেদ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো, মহিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের মানুষের ক্রযক্ষমতা বিবেচনায় মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে।
বৃহস্পতিবার (রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ভোল্টি সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন’ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, আমরা গ্রাহকের জন্য ৪জি প্রযুক্তিকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা উন্নত বিশ্বের দিকে এগোতে চাই। তাদের সঙ্গে সমানতালে চলতে চাই।
.png)
এছাড়া নিজস্ব প্রয়োজনীয়তার ঊর্ধ্বে থেকে দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরসহ খাত সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিটিআরসি
লিংক সফলভাবে কপি হয়েছে!