ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গড় মোবাইল ইন্টারনেট ডাউনলোড গতি বেড়ে ২৪.৪৯ এমবিপিএস হয়েছে। মে মাসে এ গতি ছিল ২৩.৮২ এমবিপিএস।
ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স বিশ্বব্যাপী ইন্টারনেটের গতি তুলনা করে। বিশ্বে সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট রয়েছে কাতারে। গড় গতি ৩৩৪.৬৩ এমবিপিএস নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দেশটি।
.png)
প্রতিবেশী দেশ ভারতও বেশ ভালো অবস্থানে রয়েছে। গড় ডাউনলোড গতি ১০৭.০৩ এমবিপিএস নিয়ে দেশটির অবস্থান ১২তম। যদিও আগের মাসের তুলনায় এ গতি সামান্য কমেছে।
অন্যান্য দক্ষিণ এশীয় দেশের মধ্যে মিয়ানমার ৭৪তম, পাকিস্তান ৯৭তম এবং শ্রীলঙ্কা ৯৮তম অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, জুন মাসের প্রতিবেদনে মালদ্বীপ, নেপাল ও আফগানিস্তানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। এসময় ১০৮টি দেশের তথ্য প্রকাশ করা হয়।