ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

হঠাৎ স্মার্টফোনের সাউন্ড কমে গেলে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ৭ সেপ্টেম্বর ২০২৪
হঠাৎ স্মার্টফোনের সাউন্ড কমে গেলে করণীয়
ফাইল ছবি

হঠাৎ করেই স্মার্টফোনের সাউন্ড কমে যাওয়ার সমস্যার মুখোমুখি হন অনেকে। স্মার্টফোন বিশেষজ্ঞ বিমল সরকার জানিয়েছেন, কয়েকটি সহজ উপায়ে হতে পারে সমাধান।

তিনি বলছেন, প্রথমেই স্মার্টফোনের স্পিকার পরিষ্কার করুন। নিয়মিতভাবে স্মার্টফোনের স্পিকার পরিষ্কার রাখুন। তবেই ভাল পারফরম্যান্স পাবেন। স্পিকার পরিষ্কার করার জন্য কোনও নরম টুথব্রাশ অথবা স্পিকার ক্লিনার ব্যবহার করুন। কিন্তু ভুলেও কোনও তরল ব্যবহার করবেন না।

অনেক সময় ফোনের সফটওয়্যার আপডেট না থাকার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে তাই নোটিফিকেশন পাওয়ার পর যত দ্রুত সম্ভব ফোনের সফটওয়্যার আপডেট করুন অনেক ক্ষেত্রে এই উপায় সাউন্ডের সমস্যা মিটে যায়।

Advertisement

বিমল সরকার বলছেন, অনেক সময় ফোনে সেটিংসে সমস্যা হওয়ার কারণে আওয়াজ কমে যায়। এক্ষেত্রে ফোনের সেটিং অপশনে গিয়ে সাউন্ড এবং ভাইব্রেশন অপশনে ট্যাপ করুন। তারপর দেখুন আপনার সাউন্ড সেটিং ঠিক রয়েছে কি না।

এছাড়াও অনেক ফোনে সাউন্ড এনহান্সমেন্ট ফিচার থাকে। সাউন্ড কমে গেলে এই অপশনটি এনাবেল করে দিন। যদি এই অপশন না থাকে, তাহলে প্লে-স্টোর থেকে সাউন্ড এনহান্সমেন্ট অ্যাপ ডাউনলোড করে নিন। সমস্যার সমাধান পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!