ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

প্রাক্তন প্রেমিকের জন্য কান্না করলে ওজন কমে

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ৩ মে ২০১৯
প্রাক্তন প্রেমিকের জন্য কান্না করলে ওজন কমে

শরীরের ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পরেন। এজন্য ডাক্তারের কাছে দৌড়াতে দেখা যায় অনেককে। বিশেষ করে স্বাস্থ্য সচেতনদের বেলায় এটা বেশি লক্ষ্য করা যায়। এই মুটিয়ে যাওয়া লোকদের জন্য সুখবর আনছে একদল গবেষক। তারা জানিয়েছে, আবেগে কেঁদে ফেলা বা অনুশোচনায় ভুগারও একটি ভাল দিক আছে। সেই কান্নায় ওজন কমে। এর সবথেকে ভালো ফল পাওয়া যায় যদি প্রেমের সম্পর্ক ভেঙ্গে যায়, তাহলে প্রাক্তনের জন্য মন খারাপ করে যেই কান্না পায়, তা ওজন কমাতে সাহায্য করে।

বায়ো কেমিস্ট ড. উইলিয়াম এইচ ফ্রে এর নেতৃত্বে করা যুক্তরাষ্ট্রের সেন্ট পল-রামসে মেডিকেল সেন্টারের গবেষণাটিতে বলা হয়েছে মানসিক চাপ তৈরি হলে কিছু হরমোনের কারণে কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল বেড়ে গেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে।

কারণ, আবেগকে দমিয়ে রাখলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়াও কর্টিসল বেড়ে গেলে শরীরে বাড়তি চর্বি জমা হয়। কিন্তু আবেগকে দমিয়ে না রেখে যখন কেউ কেঁদে ফেলে, তখন চোখের পানির মাধ্যমে সেই হরমোনগুলো শরীর থেকে বের হয়ে যায় এবং কর্টিসল লেভেলও কমে যায়। ফলে মস্তিষ্ক থেকে শরীরে সিগন্যাল যায় যে মানসিক চাপ কমে গেছে। তখন শরীর আর বাড়তি চর্বি জমা করে রাখে না। এমনকি কয়েক কিলো ওজন কমতেও পারে।

Advertisement

তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, আবেগ দমন না করে কেঁদে ফেলাই স্বাস্থ্যের জন্য ভালো। তারা আরও জানিয়েছেন যে এই কান্না সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে হলে ওজন কমানোর ক্ষেত্রে সবচাইতে ভালো ফল পাওয়া যায়। তাই যারা পুরোনো সম্পর্কটাকে শেষ করে নিজেকে নতুন ভাবে গড়ে তুলতে চান, তাদের জন্য কাঁদার বিকল্প নেই বলে মনে করেন গবেষকরা।

প্রসঙ্গত, একজন মানুষ পুরো জীবনে প্রায় ১৬.৫ গ্যালন অশ্রু ঝরিয়ে থাকেন!

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!