মঙ্গলবার পানিতে ডুবে মোটরসাইকেল চলার ভিডিওটি টুইটারে টুইট করেন ছত্তীসগড় ক্যাডারের ২০০৯ ব্যাচের আইএএস অবনীশ শরণ।
ভিডিও-তে দেখা যাচ্ছে, দুইটি সাধারণ মোটরসাইকেলে কিছু পরিবর্তন করে সেগুলোকে পানির মধ্যে দিয়ে চালানো হচ্ছে। চলার সময় মোটরসাইকেলগুলো পুরোটাই পানিতে ডুবে যায়। এক পর্যায়ে বাইক আরোহীদের গলাও ডুবে যায়। তবে সেই অবস্থাতেও বাইক চেপে এগিয়ে যাচ্ছেন আরোহীরা।
.png)
বাইকের ইঞ্জিনে বাতাস প্রবেশ-বাহির ও জ্বালানির ট্যাংকে পানি ঢুকা রুখলেই ডুবন্ত অবস্থায় বাইক চালানো সম্ভব। এ চিন্তা কাজে লাগিয়ে সাইলেন্সারে ও ইঞ্জিনে বাতাস যাতায়াতের জন্য দুইটি লম্বা নল লাগান যুবকরা। একইসঙ্গে একটি বড় প্লাস্টিকের বোতলে জ্বালানি ভরে তা হ্যান্ডেলের উপরে আটকে দেন। সেখানে থেকে ইঞ্জিনে জ্বালানি যাচ্ছে। এ অবস্থায় দুইটি মোটরসাইকেল পানিতে ডুবে সড়কে চলছে।
এদিকে পানিতে মোটরসাইকেল ডুবিয়ে বাইক চালানোর ভিডিও দেখে অবাক হন নেটিজেনরা। যুবকদের বুদ্ধির প্রশংসা অনেকে করলেও বিপরীত মত দিয়েছেন অনেকেই। পানিতে ডুবিয়ে মোটরসাইকেল চালালে বিপদের শঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।