ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

বিলাসবহুল গাড়ি চেপে শহরে ঘুরে বেড়াচ্ছে গরু

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ২ সেপ্টেম্বর ২০২১
বিলাসবহুল গাড়ি চেপে শহরে ঘুরে বেড়াচ্ছে গরু
বিলাসবহুল গাড়ি চেপে শহরে ঘুরে বেড়াচ্ছে গরু। ছবি সংগৃহীত

বাড়ির পোষা কুকুর বা বিড়ালকে নিয়ে অনেকেই বাইরে বের হয়। সে ঘটনা নতুন নেই। তাদের নিয়ে বিদেশে যান অনেকে, আবার বিদেশ থেকে নানা জাতের কুকুর নিয়ে দেশে ফেরেন পোষার জন্য। এখন আবার পোষ্যদের নিয়ে রেস্তোরাঁয় যাওয়ারও বেশ চল হয়েছে। ফলে বিশ্বের নানা প্রান্তে তৈরি হয়েছে একাধিক। তবে গরুকে দামি গাড়িতে চাপিয়ে শহর ঘোরাতে দেখেছেন কখনো? গল্পের প্লট মনে হচ্ছে কি? তাহলে জেনে রাখুন মোটেই মজা নয়। একেবারে সত্যি সত্যি এ ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ঘিরে তোলপাড় নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, দামি একটি  গাড়ির পিছনের সিট দখল করে রয়েছে একটি পূর্ণ বয়স্ক গরু।  ঘটনাটি আমেরিকার মার্সফিল্ডের।

জানা যায়, স্থানীয় এক ব্যবসায়ী এ দিন পরিবারের সবাইকে নিয়ে লাঞ্চ করতে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। বাড়ির সবচেয়ে ছোট সদস্য প্রথম এই আজব ঘটনা প্রত্যক্ষ করেন। সেই বাড়ির সবাইকে ডেকে দেখায়, গাড়িতে করে চলে যাচ্ছে একটি গরু। দেরি না করে মজার ঘটনাটি ক্যামেরা বন্দি করেন জেসিকা নেলসন নামে এক নারী।

Advertisement

উইসকোনসিনের মার্সফিল্ডের সামনে দেখা এই ঘটনা, সেদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জেসিকা। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটির নিচে অনেকের মজা করে অনেক কিছু লিখেছেন। একজন লিখেছেন, গরুটি সম্ভবত স্যালাড অর্ডার করেছিল। সেটা ডেলিভারি নিতেই পৌঁছে গিয়েছিল দোকানে।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!