শুধু কুকুরের জন্য অনুষ্ঠান প্রচার ও সম্প্রচারের জন্য ডগটিভি নামের নতুন একটি টিভি নেটওয়ার্ক চালু করা হয়েছে। আগামী সোমবার ঐ টিভি চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। প্রথমে চ্যানেলটি পরীক্ষামূলক সম্প্রচার চালাবে।
ডগটিভির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, মালিকের সঙ্গে বিচ্ছেদের পর কুকুরের একাকিত্ব, বিষণ্নতার মতো বিষয়গুলো নিয়ে অনুষ্ঠান প্রচার করা হবে। এ ছাড়া কীভাবে পোষা প্রাণীটিকে দেখভাল করবেন, তার মনের অবস্থা বুঝবেন, সেই বিষয়ে গৃহকর্তাদের সাহায্য করতে সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
.png)
ডগটিভির প্রযোজকেরা এক বিবৃতিতে বলেছেন, প্রাণীর শারীরিক ও মানসিক অবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তর গবেষণার পরই চ্যানেলটি চালু করা হয়েছে। টিভির বিভিন্ন অনুষ্ঠানের আধেয় (কনটেন্ট) প্রাণীদের মানসিক ও শারীরিকভাবে উদ্দীপ্ত করতে সাহায্য করবে।